এম,মছিবুর রহমান বাবুল, জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার বৃদ্ধ মোহাম্মদ মূছা অনেক দিন যাবত নিজের মধ্যে একটা স্বপ্ন দেখেন মহান রাব্বুল আলামিনের দরবারে কিভাবে হাজিরা দেবে,শেষ নিশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত পবিত্র ওমরাহ হজ্জে যাওয়া।বর্তমান মূছার মোটামুটি সম্পদ এবং তাহার ৮ সন্তানই প্রতিষ্ঠিত,ছেলেদের কাছে জিবনের স্বপ্নের কথা প্রকাশ করতে গেলে,ছেলেরাই শেষ পর্যন্ত বলে দিয়েছে তাহাদের কাছে কোনো টাকা পয়সা নাই,বৃদ্ধ কূলকিনারা না পেয়ে এক ছেলের কাছে কিছু জমি বিক্রির প্রস্তাব দেওয়া মাত্র সেই ক্রয় করিতে রাজি হয়,কিন্তু সেই জায়গা বিক্রির ফলে বৃদ্ধা মূছার জিবনে কাল হয়ে দাড়িয়েছে,অন্য ছেলেরা নিজ বাবাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয়,অসহায় বাবা বর্তমানে দু"চোখের পানি ছাড়া আর কিছু নাই,কেউ কিছু জিজ্ঞেস করলে কখন যাওয়া হচ্ছে ওমরায় তখন সেই অজোর কান্না করে। এই নেক্কার জনক পরিস্থিতি সমাধানে এগিয়ে আসেন এলাকার কিছু গন্যমাণ্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ,সবাই মিলে প্রশাসনের মাধ্যমে একটি সালিশের বৈঠক দেন,সেখানে স্বপ্ন বাস্তবায়নের আশা পূরণে এগিয়ে আসলো ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী,তিনি এ ঘটনা জানার পর জব্বারিয়া স্কুলের পাশে বৃদ্ধ মোহাম্মদ মূছার পাশে দাড়ান, তৎক্ষনাত উপজেলা প্রশাসককে পাওয়া মাত্র জরিয়ে ধরে কান্না করে ফেলে।শেষ পর্যন্ত সব কিছু ঠিক মতো সমাধা হয়ে গেলো,বৃদ্ধ মোহাম্মদ মূছা তাহার অনেক দিনের স্বপ্ন পূরনের দ্বারপ্রান্তে এখন।প্রশাসনের কঠিন সিন্ধান্ত ছেলেরা মেনে নিয়েছে।যাহা ভবিষ্যতে তাদের বাবার অযত্ন যেনো না হয়।