
কাউসার আহম্মেদ (মুজাদ্দেদী) মেঘনা প্রতিনিধি
কুমিল্লা মেঘনা উপজেলা মানিকারচর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামানের জানাজায় হাজারো মানুষের ঢল।
২১ নভেম্বর(শুক্রবার) সকাল ৯:৩০ মিনিট সময়ে মোঃ আসাদুজ্জামান চিশতী (৭৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আমিরাবাদ গ্রাম তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এবং বিকেল ৪টায় আমিরাবাদ ঈদগাহ মাঠে জানাজা সম্পন্ন হয়।
জানাজায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি রমিজউদ্দিন লন্ডনী, বীর মুক্তিযোদ্ধা আব্বাসউদ্দিন, যুগ্ন- আহবায়ক এম এম মিজানুর রহমান,আবু ইউসুফ নয়ন, সাবেক উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম, কুসুম ভূইয়া, মোঃ আনিছুর রহমান, আতাউর রহমান ভূঁইয়া (সাবেক চেয়ারম্যান)যুবদলের সাবেক সভাপতি জালাল আহমেদ । জানাজায় উপজেলা বিএনপি'র পক্ষ থেকে শোক ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
জানাজা শেষে তাকে আমিরাবাদ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যু কালে তিনি স্ত্রী ও ২ কন্যা সন্তান রেখে গেছেন।