1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মনোনয়নের দাবিতে রোজা রাখলেন ভেড়ামারা উপজেলা বিএনপি নেতা কর্মী ও সমর্থকরা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মনোনয়নের দাবিতে রোজা রাখলেন ভেড়ামারা উপজেলা বিএনপি নেতা কর্মী ও সমর্থকরা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে নফল রোজা রেখেছেন হাজারো নেতাকর্মী।

ভেড়ামারা উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুক্রবার (২১ নভেম্বর) ভোররাতে সেহেরি খেয়ে উপজেলার যাত্রী ছাউনি এলাকায় কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কের পাশে দিনব্যাপী কোরআন খতম, দোয়া মাহফিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন। সন্ধ্যায় ইফতারের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, যুগ্ম আহ্বায়ক মোঃ জানবার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু। তারা বক্তব্যে বলেন, “মনোনয়ন পুনর্বিবেচনা করে তিনবারের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামকে দলীয় মনোনয়নের জন্য মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আমরা এই কর্মসূচি পালন করেছি। শহিদুল ইসলামকে মনোনয়ন দিলে এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”

উল্লেখ্য, গত ৩ নভেম্বর জাতীয় সংসদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। কুষ্টিয়া-২ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই মিরপুর ও ভেড়ামারা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং অধ্যাপক শহিদুল ইসলামের হাজার হাজার কর্মী-সমর্থক বিভিন্ন শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ