1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কিশোরগঞ্জের হোসেনপুরে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আপন দুই ভাই—নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫)—এর মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হোসেনপুরে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আপন দুই ভাই—নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫)—এর মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

মো:এনামুল ইসলাম কিশোর জেলা প্রতিনিধি

স্থানীয়দের বরাতে জানা যায়, ভোর সকালে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে বের হন নুরু খান। এসময় আগে থেকেই মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে তিনি স্পৃষ্ট হন। বড় ভাইকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে ছোট ভাই ফজলু খান ছুটে গিয়ে উদ্ধার করতে গেলে তিনিও একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। মুহূর্তেই দুই ভাইয়ের মৃত্যু ঘটে—যেন একই সূতোয় বাঁধা জীবনের মতো একই মুহূর্তে তাদের শেষ অধ্যায়ও একসঙ্গে শেষ হলো।

শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরুজ উদ্দিন এবং হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা ঘটনাটি নিশ্চিত করেছেন। দুই ভাইয়ের মরদেহ বর্তমানে হোসেনপুর থানায় রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ