1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মেঘনায় বিএনপি নেতার জানাজায় পড়েছে হাজারো মানুষের ঢল ও দলের পক্ষ থেকে শোক প্রকাশ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মেঘনায় বিএনপি নেতার জানাজায় পড়েছে হাজারো মানুষের ঢল ও দলের পক্ষ থেকে শোক প্রকাশ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

কাউসার আহম্মেদ (মুজাদ্দেদী) মেঘনা প্রতিনিধি

কুমিল্লা মেঘনা উপজেলা মানিকারচর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামানের জানাজায় হাজারো মানুষের ঢল।
২১ নভেম্বর(শুক্রবার) সকাল ৯:৩০ মিনিট সময়ে মোঃ আসাদুজ্জামান চিশতী (৭৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আমিরাবাদ গ্রাম তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এবং বিকেল ৪টায় আমিরাবাদ ঈদগাহ মাঠে জানাজা সম্পন্ন হয়।
জানাজায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রমিজউদ্দিন লন্ডনী, বীর মুক্তিযোদ্ধা আব্বাসউদ্দিন, যুগ্ন- আহবায়ক এম এম মিজানুর রহমান,আবু ইউসুফ নয়ন, সাবেক উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম, কুসুম ভূইয়া, মোঃ আনিছুর রহমান, আতাউর রহমান ভূঁইয়া (সাবেক চেয়ারম্যান)যুবদলের সাবেক সভাপতি জালাল আহমেদ । জানাজায় উপজেলা বিএনপি’র পক্ষ থেকে শোক ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
জানাজা শেষে তাকে আমিরাবাদ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যু কালে তিনি স্ত্রী ও ২ কন্যা সন্তান রেখে গেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ