1. admin@doinikbartamansongbadbd.com : admin :
টাঙ্গাইল- ১ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে মধুপুরে গণমিছি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইল- ১ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে মধুপুরে গণমিছি

আঃ আজিজ চৌধুরী (মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

টাঙ্গাইল-১ ( মধুপুর – ধনবাড়ী) আসনে বিএনপির দলীয় প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এর মনোনয়ন বাতিলের দাবিতে গণ মিছিল করেছেন বিএনপির মনোনয়ন বঞ্চিত জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর সমর্থকরা। শনিবার (২২ নভেম্বর) দুপুর হতেই এডভোকেট মোহাম্মদ আলী সমর্থীত নেতা কর্মীরা এডভোকেট মোহাম্মদ আলীর দলীয় কার্যালয়ের সামনে সমবেত হতে থাকে। পরে বিকেলে একটি গণমিছিল বের হয়ে মধুপুর পৌরশহরে মোহাম্মদ আলীর সমর্থিত নেতাকর্মীরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে প্রধান প্রধান সড়কে শান্তিপূর্ণ গণমিছিল করেছেন। মিছিলে হাজার হাজার নেতা কর্মী অংশ গ্রহন করেন।
মিছিল শেষে এডভোকেট মোহাম্মদ আলীর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সাবেক নেতা বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, পৌরবিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সরকার আসাদুজ্জামান আসাদ, যুবদলের সাবেক যুগ্ন-আহবায়ক এম, এ মান্নান, ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক সরকার মোশারফ হোসেন মনি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় নেতারা বলেন, আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এর মনোনয়ন বাতিল করতে হবে, মনোনয়ন বাতিল না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। তারা আরো বলেন, এডভোকেট মোহাম্মদ আলী বিএনপির দুঃসময়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে রাজপথে আন্দোলন করেছেন। মামলার আসামি হয়ে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। তার মতো ত্যাগী নেতাকে বাদ দিয়ে জনবিচ্ছিন্ন নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
যা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা মানতে পারছে না এবং মানবে না। মাহবুব আনাম স্বপন এর মনোনয়ন পরিবর্তন করে জনপ্রিয় নেতা এডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দিতে হবে। মনোনয়ন না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।
এসময় সাবেক উপজেলা বিএনপি,পৌর বিএনপি, যুবদল, ছাত্র দল, মহিলা দল সহ মোহাম্মদ আলী সমর্থীত হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ