1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কচুয়া কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কচুয়া কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কচুয়া প্রতিনিধি : মোঃ আবু ইউসুফ উদয়
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

কচুয়া কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শনিবার সকাল ১০টায় কচুয়া উপজেলার ছয়টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। উপজেলার সকল কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে।

খোঁজ নিয়ে জানা যায়, এ বছর অ্যাসোসিয়েশনের অধীনে মোট ২,৫৭১ জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কচুয়া উপজেলার ছয়টি ভেনুতে পরীক্ষার্থীদের কেন্দ্রীভূত করা হয়। এর মধ্যে—
আশেক আলী খান ও খলিল খাঁন উচ্চ বিদ্যালয় কেন্দ্র : ২৩৮ জন,কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র : ৪৯৯ জন,পালাখাল উচ্চ বিদ্যালয় কেন্দ্র : ৩১২ জন,রহিমা নগর উচ্চ বিদ্যালয় কেন্দ্র : ৪৭০ জন,সাচার উচ্চ বিদ্যালয় কেন্দ্র : ৬৭৭ জন,তেগুরিয়া ওবায়দুল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্র : ৩৭৫ জন। পরীক্ষা চলাকালে কচুয়া কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর চৌধুরী বলেন,“শিশুদের পড়াশোনার মানোন্নয়ন ও গুণগত শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রতিবছর এ বৃত্তি পরীক্ষার আয়োজন করি। এই ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মানসিকতা বাড়ায় এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”এছাড়া সাচার উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা কেন্দ্র সচিব মোহাম্মদ আলমগীর হোসেন মোল্লা জানান,“পরীক্ষা অত্যন্ত স্বচ্ছ ও নিরবিচ্ছিন্নভাবে চলছে। পরীক্ষার্থীরা সুন্দর ও শান্ত পরিবেশে পরীক্ষা দিচ্ছে। এ রকম সুষ্ঠু পরীক্ষা যদি প্রতিটি প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে গ্রহণ করতে পারে, তবে এলাকার সামগ্রিক শিক্ষার মান আরও উন্নত হবে।”
বৃত্তি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন পরীক্ষার্থী অভিভাবকরাও। তারা বলেন, সুশৃঙ্খল পরিবেশ ও যথাযথ ব্যবস্থাপনার কারণে শিশুরা নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পেরেছে।
কচুয়া কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের এ উদ্যোগ স্থানীয় শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ