1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ফরিদপুরে আওয়ামী লীগের ১৬ চেয়ারম্যান সহ ১৭৭ জনের নামে জনে মামলা অজ্ঞতার ও ১১০০জন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরে আওয়ামী লীগের ১৬ চেয়ারম্যান সহ ১৭৭ জনের নামে জনে মামলা অজ্ঞতার ও ১১০০জন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় সন্ত্রাস বিরোধী আইন -২০০৯ এর আওতায় চারটি মামলা দায়ের করেছে ভাঙ্গা থানা পুলিশ। এসব মামলায় ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ মোট ১৭৭ জনকে নামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি আরো ১১০০জনকে অজ্ঞত আসামী দেখানো হয়েছে।

পুলিশ জানায়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে রাষ্ট্র বিরোধী কার্যক্রম, ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা, নিরাপত্তা বিঘ্ন করা এবং জনমনে ক্রাশ ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে এসব মামলা করা হয়েছে।
চারটি মামলায় বিস্তারিত, ভাংগা থানার উপ পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, দ্বিতীয় মামলায় ৩৬ জনের নাম উল্লেখ, তৃতীয় মামলায় বাদী এস আই প্রশান্ত কুমার মন্ডল। এ মামলা নাম রয়েছে ৩৪ জনের। প্রদত্ত মামলায় বাদী এসআই রামপ্রসাদ চক্রবর্তী। এখানে নাম উল্লেখ করা হয়েছে ৪৭ জনের। প্রতিটি মামলায় আরো অনেককে অজ্ঞত আসামি করা হয়েছে। গুরুত্বপূর্ণ আসামিদের মধ্যে আছেন বর্তমান ও সাবেক ১৬ জন ইউপি চেয়ারম্যান।

ঘটনার পটভূমি
গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির দিন ভাঙ্গার পুলিয়া, মনসুরাবাদ, সুয়াদিও পুখুরিয়া এলাকায় ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়ক এবং ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনার পরে ভাঙ্গা থানায় চারটি মামলা রুজু করা হয়।

পুলিশের বক্তব্য: ভাংগা থানার ওসি মোঃ আশরাফ হোসেন বলেন, সান্তার বিরোধী আইন-২০০৯ এর ৬(২)-এর আলোকে নাশকতার পরিকল্পনা, পরিস্থিতি, সমর্থন ও অর্থায়নসহ সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মামলা করা হয়েছে। জনমতে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্ন করার চেষ্টা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় চারটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ