
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:
বৃহস্পতিবার ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার ফরিদপুর।
অপরাধ সভায় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ থানার অফিসার ইনচার্জগণ তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগন এবং বিভিন্ন পথবীর পুলিশ কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
জনগণের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে এবং জনগণকে দুর্ধর সেবা প্রদান করতে হবে। এছাড়াও মামলা নিষ্পত্তি। ওয়ারেন্ট তামিল, মাদক, অস্ত্র উদ্ধার বৃদ্ধি করার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন প্রদান করেন পুলিশ সুপার ফরিদপুর।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফরিদপুর, আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফরিদপুর। জনাব মোঃ আসিফ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার, ভাঙ্গা সার্কেল, জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর জনাব মোঃ আজম খান, মধুখালী সার্কেল, ফরিদপুর সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ বিভিন্ন সংস্থা হতে আগত ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।