1. admin@doinikbartamansongbadbd.com : admin :
চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামের রোকন সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামের রোকন সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

কচুয়া প্রতিনিধি মোঃ আবু ইউসুফ উদয়ঃ

চাঁদপুরের কচুয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের রোকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা নির্বাচন উপলক্ষে এ রকম সমাবেশের আয়োজন করা হয়। ২১ নভেম্বর শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে কচুয়ার আল ফাতিয়া মাদ্রাসার হলরুমে এ রোকন সম্মেলনের অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য কাজী নজরুল ইসলাম খাদেম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“আমাদের হতাশার কোনো কারণ নেই। বরং সামনে আশা ও সম্ভাবনার দুয়ার উন্মুক্ত রয়েছে। ইনশা আল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী যেভাবে নিয়মতান্ত্রিকভাবে কাজ করছে এবং জনগণের সমর্থন পাচ্ছে, ভবিষ্যতের রাজনীতিতে এ দল শক্ত অবস্থান তৈরি করবে। আগামীর দিন ইসলামের দিন, আগামীর সরকার ইসলামী সরকার হবে।”
তিনি সকল কর্মী-সমর্থকদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কচুয়া উপজেলা আমির অ্যাডভোকেট আবু তাহের মেজবার। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মোহাম্মদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, কচুয়া উপজেলা নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম, পৌর আমির অধ্যক্ষ জাকিরুল্লাহ সাজুলিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশের শুরুতেই শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রীয় মজলিসে শূরার নির্বাচন অনুষ্ঠিত হয়। রোকনরা নিজ নিজ পছন্দ অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে অনেক রোকন সন্তোষ প্রকাশ করে বলেন,
“অন্যান্য রাজনৈতিক দলের অভ্যন্তরীণ নির্বাচনে যেখানে সংঘাত-সংঘর্ষ দেখা যায়, সেখানে জামায়াতের মতো বড় দলের নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। কোনো প্রচারণা, কোনো বিশৃঙ্খলা নেই—এটাই প্রমাণ করে দলটি কতটা শৃঙ্খলাবদ্ধ।”
তারা এমন একটি সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ রোকন সমাবেশে ইসলামী আন্দোলনের কর্মপন্থা, দায়িত্ব ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ