1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সুনামগঞ্জ–১: ইসলামী আট দলের সমর্থনে মাঠে ডা. রফিকুল ইসলাম চৌধুরী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জ–১: ইসলামী আট দলের সমর্থনে মাঠে ডা. রফিকুল ইসলাম চৌধুরী

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৮২ বার পঠিত

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে ইসলামী আট দলের ঐক্যজোটের সমর্থনে নির্বাচনী মাঠে নেমেছেন সাবেক বিএনপির কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী।

শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় ধর্মপাশা উপজেলা সদরের জোবাইদা গার্ডেনে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেন ডা. রফিকুল ইসলাম চৌধুরীর সমর্থকগণ। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি ও জনমত সংগ্রহের লক্ষ্যে আয়োজিত এ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম চৌধুরী। সভার সভাপতিত্ব করেন সাবেক বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুল খালেক।

সভায় ডা. রফিকুল ইসলাম চৌধুরী বলেন, “ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাসই আমার মূল শক্তি। জনগণ আমাকে সাথে রাখলে আমি জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই।” তিনি এলাকার শান্তি–সম্প্রীতি, উন্নয়ন এবং বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আজিজুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু তাহের আহমদ বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশের ধর্মপাশা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান, সেক্রেটারি মাওলানা শামসুদ্দিন, মুফতি জুবায়ের আলম, জামায়াতে ইসলামের নেতা মোবারক হোসেন, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম আজাদ, সাবেক উপজেলা কৃষকদলের সভাপতি আওলাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক শান্তু রহমান শান্ত, সদস্য রাসেল মিয়া, সদর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সদস্য আব্দুল সালাম প্রমুখ।

বক্তারা ডা. রফিকুল ইসলাম চৌধুরীর রাজনৈতিক অভিজ্ঞতা, সততা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভায় সাধারণ মানুষ, ব্যবসায়ী, তরুণ ভোটার, শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তৃতার মাঝে স্লোগান ও সমর্থনের ধ্বনি পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

সভা শেষে ডা. রফিকুল ইসলাম চৌধুরী ঘরে ঘরে গিয়ে জনমত গ্রহণ ও নির্বাচনী পথচলা অব্যাহত রাখার ঘোষণা দেন। তিনি আশা প্রকাশ করেন যে জনগণের সমর্থন ও উৎসাহের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের চমক দেখাতে সক্ষম হবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ