
আমরা গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি লোকসংগীতের কিংবদন্তী শিল্পী আবুল সরকারের পুলিশ গ্রেফতারের ঘটনায়।
জানা গেছে, একটি পালা গানে কথিত "জবাব" যুক্তির সাথে উপস্থাপনা করতে গিয়ে পালার অভিনয়ের ক্ষেত্রে কিছু কথা বলা হয়েছে যা ধর্ম- প্রাণ মুসলমাদের আঘাত করেছে বলে সবাই মনে করে। কিন্তু আপনারা জানেন পালাগান শুরু করার আগে সেখানে আল্লাহর নাম ভক্তিভরে স্বরণ করে এবং রাসূলের শানে নাত গেয়ে সমস্ত অলি আওলীয়াদের শানে গান করা হয়। । তাকে গ্রেফতার কেনো করা হলো। সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে একটা ভিডিও দেখছেন যেখানে দেখা গেছে আবুল সরকার মহান আল্লহ কে নিয়ে কুটুক্তি করেছে।। অথচ সেই পালার শুরুতেই আবুল সরকার মহান আল্লহকে ভক্তি করে, রসূল কে স্বরণ করে গান শুরু করলেন। পালা গান যারা বুঝেন পালা গানে বিভিন্ন অভিনয় করে যুক্তি তর্ক দিয়ে সেই মহান আল্লাহর মাজেজা ও আল্লহর সর্বময় ক্ষমতার জয়জয়কার করা হয়।।
**আবুল সরকারের বক্তব্য ইসলামবিরোধী হতে পারে না।।
##রেফারেন্স :ইউসুফ-এ-পয়গাম্বার বা জোসেফ, দ্য প্রোফেট হল ফারজুল্লাহ সালানশুর পরিচালিত ২০০৮ সালের একটি ইরানি টিভি চলচ্চিত্র, যেখানে নবী ইউসুফের ঘটনা কুরআন ও ইসলামি বর্ণনা অনুযায়ী ফুটিয়ে তোলা হয়েছে।বাংলাদেশের টিভি চ্যানেল এসএ টিভি ধারাবাহিক বাংলা ভাষায় ডাবিংয়ের মাধ্যমে ২০১৬ সাল থেকে ইউসুফ জুলেখা নামে সম্প্রচার করে আসছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে শুধু এই দুই চরিত্র ইউসুফ আর জুলেখা নিয়ে তৈরি হয় নি।। এখানে অনেকে নাস্তিকের চরিত্রে অভিনয় করে আমুন খুদার পূজা করেছে যারা আমুন খোদার পূজারীর অভিনয় করলেন তারা কি সত্যি পূজারী হয়ে গিয়েছিলো বা নাস্তিক হয়ে গিয়েছে??।। এছাড়া ও মুসা নবীর জীবনী নিয়ে যে মুভি তৈরি করা হয়েছিলো সেখানেও ফেরাউন এর চরিত্রে অভিনয় করেছিলো একজন মিসরীয় মুসলিম,, সে ফেরাউনের অভিনয় করছিলো বলে কি সে সত্যিকারের ফেরাউন বা নাস্তিক হয়ে গেছে?? ঠিক তেমনিও পালা গানে পালা ভেদে অভিনয় করতে হয়।। এতে কখনো স্রষ্টার প্রতি অসম্মান হয় না।। এছাড়াও আবুল সরকার বিভিন্ন গান লিখেছেন আল্লাহর প্রাথর্ণা চেয়ে যা শুনে অনেক মানুষের মনে প্রভূর প্রতি প্রেম জাগ্রত হয়।।
যে কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। আমরা মনে করি, এই গ্রেফতার বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, মুক্তচিন্তা ও বাক্-স্বাধীনতার ওপর এক চরম আঘাত করে
বাউল গান আমাদের হাজার বছরের সংস্কৃতি ও চেতনার প্রতিচ্ছবি। এই গানগুলোতে গুরু-শিষ্য পরম্পরায় ধর্ম, সমাজ ও জীবন নিয়ে নিজস্ব দর্শন তুলে ধরা হয়—যা বিতর্কের ঊর্ধ্বে নয়,। আল্লহর সৃষ্টির মধ্যে ভালো মন্দ সবই আছে। পাপীর অভিনয় করলেই সে পাপী নয়।।
## মনে রাখাবেন
"শিল্পীর হাত বাঁধলে, সংস্কৃতির মুখও বন্ধ হয়।"
লেখা: সৈয়দ আরাফাত হাসান রেজভী আল বরিয়াবরী