1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরের রায়পুরে উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শনী উদ্বোধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

লক্ষ্মীপুরের রায়পুরে উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শনী উদ্বোধন

‎মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

‎লক্ষ্মীপুরের রায়পুরে বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির “প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও দুই দিনব্যাপী প্রযুক্তি প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সহযোগিতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে এর উদ্বোধন করা হয়।

‎প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব প্রশান্ত কুমার দাস ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. অজয় কান্তি মন্ডল।

‎এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আতাউর রহমান, কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম এবং উপজেলা আইসিটি কর্মকর্তা শুভ্রজিৎ রায়।

‎দুই দিনব্যাপী প্রযুক্তি প্রদর্শনীতে ২২টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি, কৃষি উদ্ভাবন, বিজ্ঞানভিত্তিক মডেল, তথ্যপ্রযুক্তি সেবা এবং বিভিন্ন প্রয়োগযোগ্য উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে। এ সময় বিভিন্ন বয়সী মানুষ প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ