1. admin@doinikbartamansongbadbd.com : admin :
তাড়াইল উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে 'মতবিনিময়' সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তাড়াইল উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে ‘মতবিনিময়’ সভা অনুষ্ঠিত

মোঃ এনামুল ইসলাম (কিশোরগঞ্জ জেলা প্রতিনিধ)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

(২০ নভেম্বর)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র মনোনয়ন প্রাপ্ত কিশোরগঞ্জ-৩(করিমগঞ্জ-তাড়াইল) আসনের ড. এম ওসমান ফারুক আজ তাঁর নির্বাচনী প্রচারণার প্রস্তুতি হিসেবে তাড়াইল উপজেলা বিএনপির নেতাকর্মী কর্তৃক আয়োজিত এক ‘মতবিনিময়’ সভায় অংশগ্রহণ করেন।

উক্ত ‘মতবিনিময়’ সভায় প্রধান অতিথি হিসেবে ড. এম ওসমান ফারুক তার বক্তব্যে বলেন, ‘করিমগঞ্জ-তাড়াইল আমার দুই নয়ন।আমি বাকীটা সময় এই করিমগঞ্জ-তাড়াইল বাসীর সাথেই কাটাতে চাই।আমার আর কোন চাওয়া পাওয়া নাই।’

এই সময় তাড়াইল উপজেলা বিএনপির নেতাকর্মীরা মুহূর্মুহু করতালির মাধ্যমে ড. এম ওসমান ফারুককে সমর্থন জানান।

ড. এম ওসমান ফারুক আরও বলেন, ‘আপনারা আবারো ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আমি যদি আপনাদের দোয়ায় আবার নির্বাচিত হয়, তাহলে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।আপনাদের মাঝে আসতে পেরে আমি মানসিক এবং শারিরীকভাবে এক হাজার গুণ ভালো হয়ে গেছি।’

তাড়াইল উপজেলা কর্তৃক আয়োজিত ‘মতবিনিময়’ সভায় যোগদান করার আগে তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মাহবুবুর রহমান সেলিমের কবরস্থান জিয়ারত করেন এবং তার রূহের মাগফেরাত কামনায় দোয়ায় শামিল হোন।

উক্ত ‘মতবিনিময়’ সভায় সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ