
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া মোল্লার হাট উচ্চ বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি ""অভিভাবকদের করনীয়"" শীর্ষক এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। আজকের পর্বে ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সমন্বয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।
১০ম শ্রেণীর শিক্ষার্থী সাইফুল ইসলাম সিফাত অনুষ্ঠানে পবিত্র কোরান তেলাওয়াত করে। এতে ৯ম ও ১০ম শ্রেণীর প্রায় ৩শ শিক্ষার্থী এবং অভিভাবক উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিদ্যালয়ের এডহক কমিটির সন্মানীত সভাপতি জনাব দেলোয়ার হোসেন ভুঁইয়া।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম ফরিদ সাহেবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত গনিত শিক্ষক জনাব সাইফুল ইসলাম,সাবেক অতিথি শিক্ষক জনাব বোরহান উদ্দিন রাব্বানী,সিনিয়র শিক্ষক জনাব ইউসুফ ভুঁইয়া। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান মোল্লা।
কমিটির সভাপতি জনাব দেলোয়ার হোসেন ভুঁইয়ার আয়োজনে এবং উক্ত মতবিনিময় সভায় তাঁর নিজস্ব অর্থায়নে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কমিটির সদস্যদেরকে আপ্যায়ন (নাস্তা) করা হয়। ইতিপূর্বে ও তিনি অনুরুপভাবে একাধিকবার আপ্যায়ন করান।
প্রধান অতিথি তার বক্তব্যে বিদ্যালয়ের আসন্ন বার্ষিক পরীক্ষা ও নির্বাচনী পরীক্ষায় শিক্ষার্থীদের কৃতিত্বের সাথে উত্তীর্ণ হতে লেখা পড়ায় আরো মনোযোগী করতে অভিভাবকদের করনীয় বিষয়ের উপর গুরুত্বারোপ করে জীবনে সফলতা অর্জনের জন্য শিক্ষার্থীদের নানান দিকনির্দেশনা ও পরামর্শ দেন।
অনুষ্ঠানের সভাপতি ও উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ এস এম ফরিদ সমাপনী বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক দিক তুলে ধরেন। পরে সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।