
আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় সিদ্ধান্ত কে উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণের অভিযোগে পথ হারান ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির সদস্য ও সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর,
অবশেষে আবেদনের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন পর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলীয় পথ ফিরিয়ে দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সিনিয়ার যুগ্ম- মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ফরিদপুর জেলার সালথা উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ আজাদ মাতুব্বর কে দলের প্রাথমিক সদস্য পথ সহ সকল পর্যায়ের পথ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো।
পথ ফিরিয়ে পাওয়ার পর বিএনপি নেতা মোঃ আজাদ মাতুব্বর বলেন, দলের আদেশ অমান্য করে সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম।
শাস্তি হিসেবে তখন দল থেকে আমাকে বহিষ্কার করে। আমি দলের সিদ্ধান্ত তখন মাথা পেতে নিয়ে নিরবে দলীয় কার্যক্রম চালিয়ে আসছি। কিছুদিন আগে দলীয় পথ ফিরে পেতে আবেদন করলে দল আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে আমি দলের প্রতি সন্তুষ্ট এবং চির কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি।
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোঃ আসাদ মাতুব্বর দুইবার বিপুল ভোটের ব্যবধানে সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর আস্থাভাজন হিসাবে পরিচিত।