
(২০ নভেম্বর)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)'র মনোনয়ন প্রাপ্ত কিশোরগঞ্জ-৩(করিমগঞ্জ-তাড়াইল) আসনের ড. এম ওসমান ফারুক আজ তাঁর নির্বাচনী প্রচারণার প্রস্তুতি হিসেবে তাড়াইল উপজেলা বিএনপির নেতাকর্মী কর্তৃক আয়োজিত এক 'মতবিনিময়' সভায় অংশগ্রহণ করেন।
উক্ত 'মতবিনিময়' সভায় প্রধান অতিথি হিসেবে ড. এম ওসমান ফারুক তার বক্তব্যে বলেন, 'করিমগঞ্জ-তাড়াইল আমার দুই নয়ন।আমি বাকীটা সময় এই করিমগঞ্জ-তাড়াইল বাসীর সাথেই কাটাতে চাই।আমার আর কোন চাওয়া পাওয়া নাই।'
এই সময় তাড়াইল উপজেলা বিএনপির নেতাকর্মীরা মুহূর্মুহু করতালির মাধ্যমে ড. এম ওসমান ফারুককে সমর্থন জানান।
ড. এম ওসমান ফারুক আরও বলেন, 'আপনারা আবারো ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আমি যদি আপনাদের দোয়ায় আবার নির্বাচিত হয়, তাহলে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।আপনাদের মাঝে আসতে পেরে আমি মানসিক এবং শারিরীকভাবে এক হাজার গুণ ভালো হয়ে গেছি।'
তাড়াইল উপজেলা কর্তৃক আয়োজিত 'মতবিনিময়' সভায় যোগদান করার আগে তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মাহবুবুর রহমান সেলিমের কবরস্থান জিয়ারত করেন এবং তার রূহের মাগফেরাত কামনায় দোয়ায় শামিল হোন।
উক্ত 'মতবিনিময়' সভায় সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটন।