1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও গাছের চারা বিতরণ কর্মসূচি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও গাছের চারা বিতরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদনঃ মামুন হাসান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদনঃ মামুন হাসান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভ জন্মদিন উপলক্ষে ভালুকায় দিনব্যাপী মানবিক কর্মসূচি পালন করেছে বিএনপি। বৃহস্পতিবার দিনভর বিএনপি মনোনীত ময়মনসিংহ–১১, ভালুকা আসনের প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে মোট ১২টি স্থানে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়। এবং পাশাপাশি উপজেলাজুড়ে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

ময়মনসিংহ–১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ব্লাড ডোনেশন ক্যাম্প পরিদর্শন করেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, “মানবিক সেবা মানুষের কল্যাণে বিএনপির রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তারেক রহমানের জন্মদিনকে উপলক্ষ করে মানবিক উদ্যোগগুলো আমাদের সংগঠনের প্রতি মানুষের আস্থা আরও বাড়াবে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দক্ষিণ জেলা যুবদলের সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাজারুল ইসলাম বুলবুল বলেন আজকে ভালুকায় যে মানবতার ফেরিওয়ালা সারাদিনব্যাপী যে মানবিক কাজ করলেন তা জাতীয়তাবাদী দলের জন্য একটি গুরুবউজ্জ্বল। তারই ধারাবাহিকতায় কাচিনা ইউনিয়নে আমরা সারাদিন ব্যাপি সাধারণ মানুষের মাঝে ফ্রি চিকিৎসা, ফ্রি ঔষধ সরবরাহ,রক্তদান কর্মসূচি এবং ফলস ও বনস চারা বিতরণ করি।

এছাড়াও এই কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ