1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিএনপি'র দলীয় পথ ফিরে পেলেন সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিএনপি’র দলীয় পথ ফিরে পেলেন সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর

মোঃ ইলিয়াছ খান সালথা ফরিদপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত

আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় সিদ্ধান্ত কে উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণের অভিযোগে পথ হারান ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির সদস্য ও সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর,
অবশেষে আবেদনের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন পর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলীয় পথ ফিরিয়ে দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়ার যুগ্ম- মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ফরিদপুর জেলার সালথা উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ আজাদ মাতুব্বর কে দলের প্রাথমিক সদস্য পথ সহ সকল পর্যায়ের পথ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো।
পথ ফিরিয়ে পাওয়ার পর বিএনপি নেতা মোঃ আজাদ মাতুব্বর বলেন, দলের আদেশ অমান্য করে সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম।
শাস্তি হিসেবে তখন দল থেকে আমাকে বহিষ্কার করে। আমি দলের সিদ্ধান্ত তখন মাথা পেতে নিয়ে নিরবে দলীয় কার্যক্রম চালিয়ে আসছি। কিছুদিন আগে দলীয় পথ ফিরে পেতে আবেদন করলে দল আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে আমি দলের প্রতি সন্তুষ্ট এবং চির কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি।
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোঃ আসাদ মাতুব্বর দুইবার বিপুল ভোটের ব্যবধানে সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর আস্থাভাজন হিসাবে পরিচিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ