1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মো: এনামুল ইসলাম কিশোরগঞ্জ জেলা প্রতিনিধ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে জেলা জজ কোর্টের সামনের সড়কে অনুষ্ঠিত এক ঘণ্টার কর্মসূচিতে জেলার তিন উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরে বলেন, কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে মনোনয়ন পাওয়া এই নেতা অতীতে দলীয় আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং সাম্প্রতিক সময়ে তার বিভিন্ন মন্তব্যে বিএনপির ভিত্তি দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বক্তাদের দাবি, তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ‘প্রহসনের বিচার’ বলে মন্তব্য করেছিলেন, যা দলের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।

এছাড়া স্থানীয় নেতারা অভিযোগ করেন, ফজলুর রহমান দীর্ঘদিন ধরে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো ও নানা ধরনের হুমকি দিয়ে আসছেন। একই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক ডিসি আব্দুর রহিম মোল্লাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও মানববন্ধনে উঠে আসে। বক্তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড একজন মনোনয়ন প্রত্যাশীর পক্ষে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ