1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ত্রিশালে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ত্রিশালে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে ৩৩তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হয়েছে।

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন উপজেলা শাখার আয়োজনে দরিরামপুর তরফদার পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার ২৫টি মাদ্রাসার দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সকাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী জামিয়া সাওতুল হেরা মাদরাসার প্রিন্সিপাল মুফতী জহিরুল ইসলাম।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু তাহের মিসবাহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মুজাম্মেল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বর্ষিয়ান আলেম হাফেজ আজিজুল হক, তালিমুস সুন্নাহ কওমী মাদরাসার প্রিন্সিপাল মুফতী সাইফুল ইসলাম, মোহাম্মদিয়া তাহফিজুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ নাজমুল হাসান, দারুল উলূম কওমী মাদ্রাসা পরিচালক হাফেজ মাওলানা ইদ্দিস আলী, মাদরাসারতুল মানার লি তাহফিজুল কুরআনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ তোলে দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ