1. admin@doinikbartamansongbadbd.com : admin :
উধুনিয়া ইউনিয়নের বাগমারা পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতির বিরুদ্ধে হিসাব চাওয়ায় মারধরের অভিযোগ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উধুনিয়া ইউনিয়নের বাগমারা পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতির বিরুদ্ধে হিসাব চাওয়ায় মারধরের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নে বাঘমারা পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি মো:শহিদুল ইসলামের বিরুদ্ধে উক্ত মসজিদের দাতা সদস্য মো:আব্দুর রহমানকে মসজিদের হিসাব চাওয়ায় মারধরের অভিযোগ উঠেছে।স্থানীয় গ্রামবাসী,মুসল্লিরা ও মসজিদের সাধারণ সম্পাদক মো:ইসহাক আলী অভিযোগ করেন উক্ত জামে মসজিদের সভাপতি মো শহিদুল ইসলামকে দীর্ঘ দিন ধরে মসজিদের বাৎসরিক হিসাব চাওয়া হচ্ছে কিন্তু সভাপতি বার বার তালবাহানা করে শুরু সময় ক্ষেপণ করছে।গত ০৯/১১/২০২৫ইং তারিখে উক্ত মসজিদের কয়জন মুসুল্লি বাঘমারা বাজারে সভাপতি মো:শহিদুল ইসলামের কাছে পুনরায় হিসাবের কথা বললে শহিদুল ইসলামের সাথে কিছু বাকবিতন্ডা হয় এরই পরিপ্রেক্ষিতে শহিদুল ইসলাম মসজিদে ৬ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে বাজারে তাকে মারধর করে এমন একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ তদন্ত করে এর কোন সত্যতা না পেয়ে চলে যায় এবং বলেন এই ঘটনাটা স্থানীয় ভাবে বসে মিমাংসা করতে।কিন্তু শহিদুল ইসলাম সেটা না করে ১৮/১১/২০২৫ ইং তারিখে আনুমানিক সকাল দশ ঘটিকার দিকে উক্ত মসজিদের দাতা সদস্য আব্দুর রহমানকে রাস্তায় একা পেয়ে শহিদুল ইসলাম ও তার ভাই মোস্তফা, শহিদুল ইসলামের ছেলে হযরত ও ভাতিজা (মোস্তফার ছেলে)ওলিদ সহ বেশ কয়জন মিলে তাকে মেরে গুরুতর আহত করে।বর্তমানে তিনি চিকিৎসাধীন আছে।এব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় মসজিদ পক্ষ থেকে আব্দুল কাদের সরকার ৪ জনের নামে বাদী হয়য়ে একটা অভিযোগ দায়ের করে।এদিকে শহিদুল ইসলাম ও তার ভাই মোস্তফা এরা মিলে এই মারামারি ঘটনা থেকে গ্রামে আতংক সৃষ্টি করার জন্য পাশের খাদুলী নামক গ্রাম থেকে লোক ভাড়া করে নিয়ে আসে।এতে করে এলাকায় একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।পরে গ্রামবাসীদের সাথে কথা বলে জানা যায় যে মসজিদের সভাপতি মো:শহিদুল ইসলাম প্রথমে মসজিদের হিসাব দিতে রাজি হওয়ার পরেও কোন এক অজানা শক্তির বলে হিসাব দিতে অস্বীকার করে এবং স্থানীয় মুসুল্লি ও লোকজনদের নানা ভয়ভীতি প্রদান করে। যার পরিপ্রেক্ষিতে এই মারামারি হয়।স্থানীয় মুসুল্লি ও এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষ অতিদ্রুত আইনানুগ ব্যবস্থা করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবী করেন এবং মসজিদের কমিটি পরিবর্তন করে একটা ভালো কমিটি গঠনের দাবি জানায়। যাতে মসজিদের উন্নয়ন কাজ গতিশীল হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ