1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় সুপারিশ কার্ড বিতরণ ও ভেজাল সার সনাক্তকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সালথায় সুপারিশ কার্ড বিতরণ ও ভেজাল সার সনাক্তকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

ফরিদপুরের সালথায় মাটি পরীক্ষার মাধ্যমে স্যার সুপারিশ কার্ড বিতরণ ও সরজমিনে ভেজাল সার সনাক্তকরণ বিষয় কৃষকদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দিনব্যাপী ফরিদপুর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক গবেষণারের আয়োজনে এবং সালথা কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। এ সময় মৃত্তিকার পরীক্ষাগার “মধুমতি”এর মাধ্যমে ৫০জন কৃষকদের মাঝে মৃত্তিকা নমুনা বিশ্লেষণ পূর্বক বিশ্লষিত ফলাফলের ভিত্তিতে সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়।

ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এস এস ও কৃষিবিদ মোঃ কিবরিয়ার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অ্যনালাইটিক্যাল সার্ভিসের উইং এর সন্মানী পরিচালক মোঃ জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় গবেষণাগার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম জগলুল ভাষা, ঢাকা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উপ-পরিচালক সেলিনা তাসনীন খান ,এসআরডিআই আ্যানালাইটিক্যাল সার্ভিসের উইন এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ মোছাঃ নাছরীন বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুদর্শন শিকদার প্রমোখ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, মাটি পরীক্ষা করে সার দিলে সারের পরিমাণ কম লাগে। এতে একদিকে কৃষকের অর্থের সাশ্রয় হয়। অপরদিকে কৃষির পরিবেশ ভালো থাকে। কাজেই সময় এসেছে মাটির পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করার।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুদর্শন সিকদার বলেন, মাটির পরীক্ষার মাধ্যমে মাটির গুণগতমান সম্পর্কে জানা যায়। সারের ব্যবহার সুষম মাত্রায় করলে মাটি পরীক্ষার বিকল্প নেই। মাত্রার অতিরিক্ত ছাড় ও কীটনাশক ব্যবহার করার ফলে আমাদের মাটি দিন দিন নষ্ট হচ্ছে, উর্বরতা হারাচ্ছে। তিনি আরোও বলেন, এক গবেষণায় দেখা গেছে – কৃষকরা নিয়মিত মাটির পরীক্ষা করে সার প্রয়োগ করলে বার্ষিক ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। তাই কৃষকদের এ কাজে এগিয়ে আসতে হবে, সারাদেশ ভ্রাম্যমান মৃত্তিকা গবেষণাগার (এমএসটিএল) নিয়ন্ত্রণকারী কর্মকর্তা এ কে এম জগলুল পাসা বলেন, সারাদেশে রবি মৌসুমী-২০২৫এ ৬৪টি জেলার ৬৪ টি উপজেলায় ব্রাহ্মণ মৃত্তিকা গবেষণাগারের মাধ্যমে প্রায় ৩৫০০ জন কৃষককে বিনামূল্য ে মাটির পরীক্ষার ভিত্তিতে সুষম মাত্রায় সার প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি চলমান রয়েছে।
সভাপতি বক্তব্য প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ কিবরিয়া বলেন, এটি একটি উদ্বুদ্ধকরণ প্রোগ্রাম, যাতে কৃষকরা নিজ উদ্যোগে মাটির পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করেন। ভেজাল সার সনাক্তকরণ ও সুষম সার প্রয়োগের বিষয়টি তুলে ধরে সার চেনার উপায় বাতলে দেন এবং ভেজাল সার পরিহারের পরামর্শ দেন। পরিশেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ