1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দাম্পত্য কলহের জেরে স্বামী নিহত—অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

দাম্পত্য কলহের জেরে স্বামী নিহত—অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কুঁচিয়া মোড় গ্রামে নবান্ন উৎসবের দিনে শাড়ি না পাওয়ায় দাম্পত্য কলহের জেরে স্বামীর মৃত্যুর ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল নবান্ন উৎসব উপলক্ষে স্ত্রী রেহেনা বেগম (৫০) স্বামী হাফিজুল ইসলাম (৫৫)-এর কাছে শাড়ি নেয়ার আবদার জানান। এ নিয়ে সকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে—এই সময় স্ত্রী বসার পিঁড়া দিয়ে স্বামীর মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পরবর্তীতে এলাকাবাসী হাফিজুল ইসলামকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হাফিজুল ইসলাম মৃত আব্দুস সামাদের তৃতীয় সন্তান। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি এক মেয়েকে মানুষ করে বিয়ে দেন। প্রায় চার মাস আগে তিনি নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের সিন্না গ্রামের মৃত মনছের আলীর মেয়ে রেহেনা বেগমকে (যার এটি তৃতীয় বিয়ে) বিয়ে করেন।

স্থানীয়দের দাবি, বিয়ের শর্ত হিসেবে হাফিজুল ইসলামের বসতভিটার ২ শতক জমি নিজের নামে লিখে নেয়ার বিষয়টি নিয়ে রেহেনা বেগমের সঙ্গে প্রায়ই কলহ হতো। শাড়ির বিষয়টি নিয়ে ঝগড়া থেকেই এ ঘটনা ঘটে বলে তাদের ধারণা।

ঘটনার পর এলাকাবাসী রেহেনাকে ঘিরে রাখেন যাতে পালাতে না পারে। পরে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ময়নাতদন্তের জন্য মৃতের মৃতদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন,
“ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে আটক করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ