1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আলফাডাঙ্গা ফলিয়া গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে খন্দকার নাসিরুল ইসলানের মানবিক সহায়তা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আলফাডাঙ্গা ফলিয়া গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে খন্দকার নাসিরুল ইসলানের মানবিক সহায়তা

ফরিদপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া গ্রামে সম্প্রতি ঘটো অগ্নিকাণ্ডে একটি পরিবারের ঘরপোড়া হয়ে যায়। এ ঘটনায় পুরো পরিবার মাথা ছাড়া হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম ভাই। আজ ১৮ নভেম্বর তিনি পরিবারের জন্য খাদ্যসামগ্রী, জামাকাপড় এবং নগদ অর্থ প্রদান করেন। এছাড়াও, খন্দকার নাসিরুল ইসলাম পরিবারটির পুনর্বাসনের প্রাথমিক ব্যবস্থা গ্রহণে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীদের সঙ্গে সমন্বয় করার আশ্বাস দেন। সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ খশরুজ্জামান খশরু, আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল ইসলাম রিপন এবং আরও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। স্থানীয়রা খন্দকার নাসিরুল ইসলানের এই মানবিক উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারও এই সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই ধরনের সহায়তা স্থানীয় সমাজে সহযোগিতা ও মানবিকতার উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এই উদ্যোগ স্থানীয় মানুষদের মধ্যে মানবিকতা ও সমবায় চেতনার পরিচয় বহন করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ