1. admin@doinikbartamansongbadbd.com : admin :
হোসেনপুরে ভূমিদস্যু চক্রের ভয়ভীতি ও হয়রানিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হোসেনপুরে ভূমিদস্যু চক্রের ভয়ভীতি ও হয়রানিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ প্রতিনিধি: মো: এনামুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২১৩ বার পঠিত

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর চরপুমদী গ্রামের মির্জা বাড়ির একটি নীরিহ পরিবার দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রভাবশালী ভূমিদস্যু সিন্ডিকেটের ভয়ভীতি, মানসিক নির্যাতন ও বিভিন্ন হয়রানির শিকার হয়ে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২০১৫ সালের অক্টোবর মাসে স্থানীয় অতিরিক্ত মেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করা হয়। মামলার (নম্বর–১৪২৬/২৫, তারিখ–৫/১০/২০১৫) পরেও প্রতিপক্ষের হয়রানি ও হুমকি বন্ধ হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবার জানায়, প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শনসহ প্রানে ক্ষতির হুমকি দিয়ে আসছে। এতে পরিবারটি চরম আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছে।
এ ঘটনায় নিরাপত্তাহীনতার কারণে মির্জা মোজাম্মেল হোসেনের পুত্র মির্জা সাদিক আহমেদ সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি প্রতিপক্ষ হিসেবে—
আ. কাদেরের ছেলে কামরুজ্জামান (রতন)
আবু হোসেনের ছেলে জালাল মিয়া
এবং ওয়াহেদুজ্জামান মানিকসহ
সংগঠিত একটি চক্রকে অভিযুক্ত করেন।
তিনি অভিযোগ করেন, এই চক্র বিভিন্ন অজুহাতে দীর্ঘদিন ধরে মির্জা পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে। তাদের কারণে পরিবারটি চরম নিরাপত্তাহীনতা ও মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে। দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ না পেলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলেও তিনি সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করেন।
ভুক্তভোগী পরিবার নিজেদের জানমাল রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ