
জামায়াতের এমপি প্রার্থীর কর্তৃক তেঁতুলিয়া ইউনিয়নের ওয়ার্ড জামায়াত অফিস উদ্বোধন করা হয়েছে।বুধবার (১৮ নভেম্বর ) সন্ধ্যায় মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯নং তেঁতুলিয়া ইউনিয়নের ৯ ওয়ার্ড (পিড়াকৈর) অফিস উদ্বোধন করা হয়। উক্ত অফিসটি উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির এবং ৪৯ নওগাঁ-৪ ( মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরীনের সভাপতি মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকীব, ৯ তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, যুব সভাপতি আব্দুল মালেক, ইউনিয়ন আমির মোঃ ওসমান গনি, সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন যুব সভাপতি সুমন শেখ, শিবির সভাপতি রোমান ইসলাম, মাহমুদুল হাসান প্রমুখ ।
উদ্বোধন শেষে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুর রাকিব বলেন, জামায়াত দখলদারিত্বে বিশ্বাস করে না, এই অফিস তার প্রমান। এই অফিস এখানকার মেহনতী মানুষের ঘাম ঝরানো টাকায় । এই অফিস যেমন দখল করে তৈরি করা হয়নি, তেমনি এই অফিসে বসে দখলদারিত্ব, চাঁদাবাজি , অন্যায়-অবিচার করা হবে না। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে এই অফিস ব্যবহৃত হবে, ইনশাআল্লাহ।