মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা শার্ট ডাউন ঠেকাতে ফরিদপুরের সালথায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।
আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের চন্ডিবদী বাসস্ট্যান্ড ে এই কর্মসূচি পালন করে সালথা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইমালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর আনন্দ মিছিল করে সালথা উপজেলা বিএনপি'র নেতাকর্মীরা। আনন্দ মিছিল শেষে চন্ডীবদী বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বল্লভদী ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মুজিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি শাহীন মাতুব্বর, মনিরুজ্জামান হুমায়ুন খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ অহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, যদুনন্দী ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আওয়াল মুন্সী, ফারুক হোসেন, মুরাদ মাতুব্বর, উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, শফিকুল ইসলাম, মাহফুজ খান, মিরান হোছাইন, বালাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইসমাইল মাতুব্বর, সদস্য সচিব মামুন চৌধুরী, উপজেলা শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাস, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ উপজেলা শাখার সভাপতি ইয়াসিন বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম রাজ প্রমুখ। এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আনন্দ মিছিল ও সমাবেশ শেষে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় ও বর্তমান সরকারের কাছে অবিলম্বে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে এনে এ রায়কে দ্রুত বাস্তবায়ন করার জোর দাবি জানান,
উক্ত কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান মিজান ও যুবদল নেতা জসিম মোল্লা।