1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ভেড়ামারায় কুষ্টিয়া ২ (ভেড়ামারা ও মিরপুর) আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভেড়ামারায় কুষ্টিয়া ২ (ভেড়ামারা ও মিরপুর) আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

কুষ্টিয়া ২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করে ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া ২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে ভেড়ামারা ও মিরপুর উপজেলা
বিএনপির উদ্যোগে ১৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকাল ৩ঃ ৩০ মিনিটে পাবনা-কুষ্টিয়া মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মিরপুর ও ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর সভার সাবেক মেয়র অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম ও মিরপুর উপজেলা বিএনপির সভাপতি শাহিন আলী এবং সাধারণ সম্পাদক টিপু সুলতানের নেতৃত্বে বিশাল মহিলা মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন অধ্যাপক শহিদুল ইসলাম গন মানুষের নেতা তিনিই একমাত্র মনোনয়ন পাওয়ার যোগ্য। মনোনয়ন পরিবর্তন করে শহীদুল ইসলাম কে দেওয়ার দাবি জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু,
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জানবার হোসেন, বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও নেতা কর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ