1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের সহিংসতায় আহত ২০, বিস্ফোরক মামলার আসামিরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের সহিংসতায় আহত ২০, বিস্ফোরক মামলার আসামিরা বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে

আব্দুল মতিন মুন্সী স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে ৭ নভেম্বর উপলক্ষে স্থানীয় বিএনপির দুই গ্রুপ—ফরিদপুর-১ আসনের মনোনয়নপ্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলাম নাসির এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা এ সহিংসতায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

এ ঘটনায় প্রায় ২০ জন মারাত্মক আহত হয়।

 

ঘটনার পর বোয়ালমারী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা দায়ের করা হয়। মামলায় খন্দকার নাসির, শামসুদ্দিন মিয়া ঝুনুসহ বহু নেতাকর্মীর নাম রয়েছে। তবে অভিযোগ—মামলা হওয়ার পরও পুলিশ এখন পর্যন্ত একজন আসামিকেও গ্রেপ্তার করেনি।

 

বরং মামলার প্রধান আসামি শামসুদ্দিন মিয়া ঝুনু সম্প্রতি ফরিদপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে প্রকাশ্যে দেখা করেছেন। সেই ছবি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

 

এছাড়া মামলার অন্যান্য আসামিরাও এলাকায় বিনা বাধায় চলাফেরা করছেন। ইউনিয়ন পরিষদের যেসব চেয়ারম্যান মামলার আসামি, তারাও প্রতিদিন অফিস করছেন এবং স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

 

স্থানীয়দের অভিযোগ—

“সাধারণ মানুষ সামান্য কারণে পুলিশের ভয়ে ঘর থেকে বেরোতে ভয় পায়, আর বিস্ফোরক মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে!”

 

এ নিয়ে বোয়ালমারীজুড়ে আইনের শাসন নিয়ে নানা প্রশ্ন উঠছে।

অনেকে মনে করেন, রাজনৈতিক পরিচয়ের প্রভাবে মামলার আসামিরা অদৃশ্য সুরক্ষা পাচ্ছেন।

 

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের দাবি—

প্রকৃত আসামিদের দ্রুত গ্রেপ্তার।

নিরপেক্ষ তদন্ত।

এলাকাজুড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ