1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বেগমগঞ্জ কাজিরহাটে সামাজিক সংগঠন ইত্যাদি ক্লাবের আয়োজনে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

বেগমগঞ্জ কাজিরহাটে সামাজিক সংগঠন ইত্যাদি ক্লাবের আয়োজনে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম নোয়াখালী জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জ কাজিরহাটে সামাজিক সংগঠন ইত্যাদি ক্লাবের আয়োজনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “ইত্যাদি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা–২০২৫”

শিক্ষা বিস্তারে অবদান রাখার লক্ষ্যে আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ১৫শত মেধাবী শিক্ষার্থীরা।

ইত্যাদি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন দুলাল এর সভাপতিত্বে এসময় পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মো: আবদুল মতিন বিএসসি।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইত্যাদি সংগঠনের সভাপতি মো জাকির হোসেন ফেরদৌস পাটোয়ারী। হাবিবউল্লাহ বিএসসি। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আবুল কালাম আজাদ।

বৃত্তি পরীক্ষার সার্বিক পৃষ্ঠপোষকতা করেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও ইত্যাদি ক্লাবের স্থায়ী পরিষদ সদস্য কামরুল হাসান বাবু। তিনি বলেন শিক্ষার মানোন্নয়নে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহ ও মনোবল আরও বাড়িয়ে দিবে।

সংগঠনের সভাপতি জাকির হোসেন ফেরদৌস পাটোয়ারী বলেন এলাকার শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক শিক্ষায় এগিয়ে নিতে ইত্যাদি ক্লাব নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি পরিচালনা করছে।
আয়োজকগন সবার জন্য খাবার ও উপহারের আয়োজন করেন, এতে পরীক্ষার্থী, পরীক্ষক, অভিভাবকসহ সকলে পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষক নুরুল আলম, ব্যাংকার আবুবকর সিদ্দিক, আনোয়ার হোসেন, চট্টগ্রাম থেকে আগত ফখরুল ইসলাম জসিম।
পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের মাঝে বৃত্তি, সনদ ও পুরস্কার প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ