1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নন্দীগ্রামে মাজগ্রাম এম.এ. ফাজিল ডিগ্রি মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নন্দীগ্রামে মাজগ্রাম এম.এ. ফাজিল ডিগ্রি মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মাজগ্রাম এম.এ. ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৬ নভেম্বর ২০২৫) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী— অভিভাবক প্রতিনিধি আলিম শাখায় প্রতিদ্বন্দ্বিতা করেন দুই প্রার্থী। এর মধ্যে আব্দুল হাই সিদ্দিক আকন্দ ১০৫ ভোট পেয়ে আলিম শাখায় নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মোঃ হারুনুর রশিদ পেয়েছেন ৬২ ভোট।

অন্যদিকে দাখিল ও ইবতেদায়ীতে দুইজন প্রার্থী অংশ নেন। এতে মোঃ সাইফুল ইসলাম ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী মোঃ ওমর ফারুক পেয়েছেন ৫৫ ভোট।
এছাড়াও অন্য একটি প্রার্থী মোঃ মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।
প্রিজাইডিং অফিসার স্বাক্ষরিত ফলাফল সিটে উল্লেখ করা হয় যে ভোটগ্রহণ, গণনা ও ফল প্রকাশ—সবকিছুই সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনকে ঘিরে কেন্দ্র এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
নবনির্বাচিত সদস্যরা বলেন, মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে তারা অঙ্গীকারবদ্ধ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ