
সিরাজগঞ্জেরব উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মমিনকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। তাকে আজ সন্ধ্যায় উপজেলার মোহনপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। আব্দুল মমিন এর পিতার নাম জয়নাল মন্ডল তিনি বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের বাসিন্দা।পুলিশের এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বিগত আওয়ামী লীগের শাসন আমলে তিনি দলীয় প্রভাব খাটিয়ে নানা অপকর্ম করছেন বলে অভিযোগ রয়েছে।এই আব্দুল মমিন ২০২০ সাল থেকে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করে আসছিলো। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে তিনি সহ তার সহযোগীরা এলাকায় এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিলো এমন অভিযোগও আছে এমনটাই বলেছেন স্থানীয় লোকজন।