1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কুড়িগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সফল অভিযানে ৩৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সফল অভিযানে ৩৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ মাইনুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

১৫ নভেম্বর ২০২৫, শনিবার:
মাদকদ্রব্যের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ৩৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার (১৫ নভেম্বর) বেলা ১২টার দিকে জেলার চর মাধবরাম সবুজ পাড়া এলাকায় মো: আহাদ আলীর বাড়ির পশ্চিম পাশে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটক মাদক কারবারির মোঃ আব্দুল হালিম মিয়া (পিতা: মৃত আবুল কাদের)। তার বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার ধাপেরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড হাসানপাড়া গ্রামে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলে করে মাদকদ্রব্য পাচারের চেষ্টাকালে মোঃ হালিম মিয়াকে ৩৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয় এবং মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক মো: আপেল আলী মন্ডল জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদকের বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একের পর এক এই সফল ও চৌকস অভিযানকে স্বাগতম জানিয়েছেন জেলার সচেতন মহল। তারা মনে করছেন, এমন কঠোর পদক্ষেপের মাধ্যমেই সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করা সম্ভব। এ বিষয়ে যুবক রাশেদুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকস অভিযানে একের পর এক মাদক কারবারি ধরা পড়ছে। এতে মাদক কারবারির হাতারা (চক্র) সচেতন হচ্ছেন এবং ভীত হচ্ছেন। এই ধরনের অভিযান আরও জোরদার করা উচিত। অন্যদিকে, জেলার সচেতন নাগরিক রিয়া আক্তার এই অভিযানকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, মাদকের মূলে আঘাত হানতে এমন অভিযান জরুরি ছিল। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে অধিদপ্তরের এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা আশা করি, এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং জেলা দ্রুত মাদকমুক্ত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ