
চট্টগ্রাম-১১ আসনে ক্ষমতার পালাবদলের ঘণ্টাধ্বনি আরও তীব্র।নগরীর ইপিজেড থানাধীন সি ইউনিট(সাইটপাড়া–নতুন,সাইট পাড়া–হাজী নূরগনি পাড়া) নির্বাচন কেন্দ্র ভিত্তিক মতবিনিময় সভায় বিএনপির-সম্ভাব্য প্রার্থী ইসরাফিল খসরু বলেন—“আগামী নির্বাচনে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না।জনমতের যে স্রোত তৈরি হয়েছে, তা আর থামার নয়।”সিমেন্ট ক্রসিংয়ের সী-ড্যাফোডিল স্কুলের পেছনের মাঠে অনুষ্ঠিত সভাটি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে স্থানটি পরিণত হয় ক্ষুদ্র রাজনৈতিক র্যালির মাঠে।
১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান-হাসপাতাল ও কলেজ স্থাপনের ঘোষণায় ইসরাফিল খসরু বলেন,“বিএনপি ক্ষমতায় এলে দেশের এক কোটি বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টিই হবে আমাদের প্রথম প্রতিশ্রুতি—হালিশহর–পতেঙ্গা এলাকার উন্নয়নে তিনি আরো ঘোষণা দেন—১২ শয্যার নয়, ১২ শত শয্যার একটি মানসম্মত হাসপাতাল,একটি আধুনিক মহিলা কলেজ,ইপিজেড এলাকার যানজট নিরসনে সমন্বিত নিরাপদ সড়ক ব্যবস্থা,বিকল্প সড়ক ও প্রশাসনিক সংস্কার
তিনি আরও বলেন,“মানুষের ভালোবাসাই আমার শক্তি। ঘরে ঘরে ধানের শীষে ভোট চাইতে আমি আপনাদের সঙ্গী হয়ে মাঠে নামবো”জুলাই-আগস্ট স্মৃতি-‘এই বিজয় ত্যাগের ফসল’'জুলাই-আগস্ট আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন-“৫ আগস্টের বিজয় একদিনে জন্মায়নি,বিএনপির টানা ১৫–১৬ বছরের ত্যাগ,জেল-জুলুম,গুম-খুন,মিথ্যা মামলা-এইসবের ওপরে দাঁড়িয়েই এসেছে আমাদের সফলতার আগস্ট।”
সভায় বক্তাদের তীব্র অভিযোগ-জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে,মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন—নগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল,মাহাবুব এলাহী নূরুজ্জামান
কন্ট্রাক্টর,সাবেক সহসভাপতি মোঃশাহজাহান,প্রবীণ নেতা মোঃ আবু ছালাম,শাহজাহান সাজু,সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ খলিল,সিনিয়র সহসভাপতি মোঃ মুজাদ বারেক,সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী,সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান,সহ-সভাপতি মোঃ শরীফ, মিজানুর রহমান পারুল,আর জে রাসেল,হোসেন টিটু, যুবদলের হোসেনী মোবারক রিয়াদ,এজেএম সোহেল, সাইফুর রহমান রনি,স্বেচ্ছাসেবক দলের ইউসুফ সুমন,আশরাফ উদ্দিন আল
সাবা,ছাত্রদলের আকিব জাভেদ, সাজ্জাদ হোসেন রুপি,মোঃ সম্রাটসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতীদল, মহিলা দল, জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন থানা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ নওশাদ।মঞ্চে আবেগঘন মুহূর্ত—‘ঐক্য ছাড়া বিজয় নেই’,সভায় বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন একজন প্রবীণ নারী নেত্রী—সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেলের মাতা বেগম ছাবের আহমদ। তিনি দৃঢ় কণ্ঠে বলেন—“ঐক্যবদ্ধ থাকুন, সাহস রাখুন। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে শৃঙ্খলার সঙ্গে মাঠে থাকুন। জনগণ পরিবর্তন চায়—আপনারা সেই পরিবর্তনের বাহক।”তার আহ্বানে পুরো মাঠে মুহূর্তেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সভার সারসংক্ষেপ—বদলের প্রত্যাশায় জনস্রোত
সভা শেষে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন—ইপিজেড, হালিশহর, পতেঙ্গা অঞ্চলে বিএনপি নতুন করে সংগঠিত হচ্ছে এবং এই ধারাবাহিক কার্যক্রম চট্টগ্রাম–১১ আসনে প্রতিযোগিতাকে আরও তীব্র করছে। ষইসরাফিল খসরুর জনসম্পৃক্ততা ও উন্নয়ন-ভিশন স্থানীয় জনতার মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।