1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প: চার শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সালথায় জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প: চার শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

মো.ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চার শতাধিক দরিদ্র ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল বাজারে অনুষ্ঠিত এই ক্যাম্প সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত চলেছে।

ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা সোহরাব হুসাইন। তার বক্তব্যে তিনি বলেন,“সমাজের মধ্যে সেই ব্যক্তিরাই উত্তম, যারা অসহায় মানুষের সেবা করে। রুগী দেখা সুন্নত। চিকিৎসা সেবা সকলের নাগরিক অধিকার, আর বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের এই অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করতে এবং মানুষের পাশে দাঁড়াতে জনগণ আগামী নির্বাচনে সমর্থন প্রদানের আহ্বান রাখুন।

ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মো. মিজানুর রহমান, সালথা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, উপজেলা সেক্রেটারি মো. তরিকুল ইসলাম, বল্লভদী ইউনিয়ন সভাপতি মাওলানা মিকাইল হুসাইন, মাঝারদিয়া ইউনিয়ন সভাপতি ওয়ালিউজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

চিকিৎসা সেবার সময় স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং প্রয়োজন অনুযায়ী ঔষধ বিতরণ করেছেন। এছাড়াও উপস্থিত লোকজনকে স্বাস্থ্য সচেতনতা, সঠিক খাদ্যাভ্যাস ও সাধারণ স্বাস্থ্য বিষয়ক পরামর্শও দেওয়া হয়।

স্থানীয়রা ক্যাম্পটি নিয়ে বলেন, “এ ধরনের উদ্যোগ আমাদের জন্য অনেক উপকারী। দীর্ঘ দিন চিকিৎসা নিতে দূরে যেতে হয়। আজ এখানে এসে বিনামূল্যে চিকিৎসা পেয়েছি, সত্যিই আনন্দের বিষয়।”

জেলা জামায়াতের নেতৃবৃন্দ জানিয়েছেন, ভবিষ্যতেও এই ধরনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ