1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাণীশংকৈল হোসেনগাঁও ইউনিয়নে দুইজনকে ইয়াবাসহ আটক, পুলিশ হেফাজতে হস্তান্তর - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈল হোসেনগাঁও ইউনিয়নে দুইজনকে ইয়াবাসহ আটক, পুলিশ হেফাজতে হস্তান্তর

মো: হামিম রানা
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও চড়োল বাজার সংলগ্ন এলাকায় গ্রামডাঙ্গী থেকে আসা দুই জনকে প্রায় ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে এলাকাবাসী। পরে তাদের পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর গ্রামডাঙ্গী এলাকার ফজর আলী ও সাজেরুল নামে দুই যুবক সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। এলাকাবাসীর সন্দেহ হলে তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাদের কাছে ইয়াবার প্যাকেট পাওয়া যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পরবর্তীতে এলাকাবাসী দ্রুত পুলিশকে খবর দিলে হোসেনগাঁও ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে তাদের হেফাজতে নেয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-১২/২১৬,তাং১৬/০২/২৫ ইং আসামি ১। মোঃ সাজেরুল হক(৪৫) পিতা মৃত হাসেম উদ্দিন সাং রায়পুর (গ্রামডাঙ্গী)২। মোঃ ইব্রাহিম ওরফে ফজর আলী পিতা জালাল সাং কলিগাঁও দুজনের নামে মামলা দায়েরের করে জেল হাজতে প্রেরণ প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, মাদক বিরোধী অভিযানে এলাকাবাসীর এমন তৎপরতা যুবসমাজকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ও সাধারণ মানুষের সমন্বয় অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ