1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে খুন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে খুন

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে খুন
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর এলাকায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহিরকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে আটটার দিকে চন্দ্রগঞ্জের মোস্তাফার দোকান এলাকায় এই ঘটনা ঘটে।

আধিপত্য বিস্তার ও অন্তর্কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

দলীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহিরের সঙ্গে ছাত্রদল কর্মী ছোট কাউছারের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। নিহত জহিরের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অন্যদিকে, ছোট কাউছার এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্র বেচাকেনায় জড়িত বলে অভিযোগ আছে। কাউছার একাধিক হত্যাসহ কয়েকটি মামলার সাজাপ্রাপ্ত আসামি।

পুলিশের ধারণা, দুই পক্ষের এই বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজুল আজীম নোমান বলেন, ‘নিহত জহিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের চিহ্নিত করতে গ্রেপ্তার অভিযান চলছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা, মাদক ব্যবসা ও অন্তর্কোন্দলের কারণে এই হত্যাকাণ্ড হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ