1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে, প্রাণ গেল শিশুর। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে, প্রাণ গেল শিশুর।

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার পঠিত

ফরিদপুরের নগরকান্দায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে তাসলিমা আক্তার (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত শিশুর বাবা মোঃ আতাউর রহমান। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার (১৫ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার ভবুকদিয়া বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে. নিহত দাকোপ এলাকার বাসিন্দা। তিনি গোপালগঞ্জ উপজেলার বাসুদেবপুর জামে মসজিদের ইমাম।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোঃ আতাউর রহমান গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলার বাসুদেবপুর জামে মসজিদের ইমামতি করেন, এবং ওইখানেই পরিবার নিয়ে পরিবার নিয়ে ভাড়া থাকেন । তিনি ব্যক্তিগত কাজ সেরে , শিশু মেয়ে তাসলিমা আক্তার কে নিয়ে মোটরসাইকেল যোগে ফরিদপুর থেকে মোকসেদপুর ফিরছিলেন। পথে ঢাকা-বরিশাল মহাসড়কে নগরকান্দার ভবুক দিয়া বাস স্ট্যান্ড এলাকায় একটি ট্রাক পিছন থেকে চাপা দিলে মোটরসাইকেল থেকে তার শিশু মেয়েটি ট্রাকের চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থল এই তার মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে আতাউর রহমানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোঃ রকিবুজ্জামান বলেন, এটি কবে হৃদয় বিধায়ক ঘটনা।

বাবার মোটরসাইকেল থেকে পড়ে বাবার সামনেই শিশুটি নিহত হয়। খবর পেয়ে শিশুটির মরা দেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইননক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ