1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কুলিহার ও খোলসাকুড়ি হাটে জামায়াতের এমপি প্রার্থী আব্দুর রাকিবের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুলিহার ও খোলসাকুড়ি হাটে জামায়াতের এমপি প্রার্থী আব্দুর রাকিবের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত।

আব্দুল মালেক স্টাফ রিপোর্টার নওগাঁ:-
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

আব্দুল মালেক স্টাফ রিপোর্টার নওগাঁ:-

বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলার ১২নং কাঁশোপাড়া ইউনিয়নের উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৬ নভেম্বর) বিকালে কুলিহার ও খোলসাকুড়ি হাটে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা শাখার আমীর এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -৪ (মান্দা) এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ থেকে বৈষম্য দূর করতে হলে সৎ মানুষদেরকে সংসদে পাঠাতে হবে। স্বাধীনতার পর বাংলাদেশে অনেক দল ক্ষমতায় এসেছে, যারা ক্ষমতায় এসেছে তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যদি আপনাদের ভাগ্যের পরিবর্তন চান তাহলে সঠিক দলকে, সঠিক ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। তিনি সকলকে নতুন বাংলাদেশ গড়তে জামায়াতের পতাকা তলে এসে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মান্দা উপজেলা আমির ডাঃ মাও. আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন , সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকীব,বায়তুলমাল সম্পাদক মো মোয়াজ্জেম হোসেন, অফিস সম্পাদক মাওলানা আয়নাল হক, ইউনিয়ন আমীর হারুনুর রশিদ,‌সেক্রেটারি আবুল কালাম আজাদ, সাবেক শিবির সভাপতি সেলিম রেজা প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ