1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জ বিএনপির ঘাঁটি, অন্য দল থেকে নমিনেশন দেওয়া হলে জনগন মানবে না হারুনুর রশিদ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

রামগঞ্জ বিএনপির ঘাঁটি, অন্য দল থেকে নমিনেশন দেওয়া হলে জনগন মানবে না হারুনুর রশিদ

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

ঢাকা দক্ষিণ বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক কমিশনার ও লক্ষ্মীপুর -১ রামগঞ্জ হতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুনুর রশিদ হারুন বলেছেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ জাতীয়তাবাদী দল বিএনপির ঘাঁটি। এখানে বিএনপির ত্যাগী নেতাদের মধ্য থেকেই নমিনেশন দেওয়া হবে। জোটের মধ্য থেকে নমিনেশন দেওয়া হবে না।তিনি বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমকে ইঙ্গিত করে বলেন বিএলডিপির একজন নেতা নিজেকে ধানের শীষের প্রার্থী বলে ঘোষণা দিয়ে রামগঞ্জের জনগণকে বিভ্রান্তি করছে। তিনি বলেন এখানে অন্য কোন দলথেকে মনোনয়ন দেওয়া হলে এ এলাকার জনগন তা মেনে নিবে না। আজ শনিবার ( ১৫ নভেম্বর) বিকালে রামগঞ্জ বিএনপি আয়োজিত রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। উল্লেখ্য যে দেশের ২৩৭ টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে এখনো কোন প্রার্থী ঘোষণা করা হয়নি। পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লাার সভাপতিত্বে ও সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরন ও প্রফেসর হারুনুর রশিদের যৌথ সঞ্চালনায় এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আবদুর রহিম, সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার পুত্র মাশফিকুল হক জয়,বিএনপি নেতা স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম,ও পৌর বিএনপির সাবেক সভাপতি মাস্টার রফিক উল্লাহ,রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি ইসমাইল হোসেন বেঙ্গল, রামগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর হোসেন মিয়া, মোঃ আবুল হাশেম বি,এ,আবুল খায়ের লেলিন,মনির হোসেন লিটন সহ প্রমূখ নেতৃবৃন্দ।

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর ।
মোবাইলঃ ০১৬৩০৮২১৩৪২
তাং-১৫-১১-২৫ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ