1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নন্দীগ্রামে ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা: ধানের শীষের জয়ের বার্তা - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

নন্দীগ্রামে ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা: ধানের শীষের জয়ের বার্তা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনই ওয়ার্ড পর্যায়ে মতবিনিময় সভা, উঠান বৈঠক, গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে উপজেলা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
(১৫ নভেম্বর) শনিবার দুপুরে ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ মাসুদ রানা। সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া–৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের সাবেক এমপি ও ধানের শীষে মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন। সভায় তিনি বলেন “জনগণ পরিবর্তন চাইছে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। কর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোটারের মন জয় করতে হবে। ভোট সুরক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল রহমান সুমন, নন্দীগ্রাম উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান,
পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক রঙ্গিন। এছাড়া বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক আঃ হামিদ, থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামসুর রহমান, ইউনিয়নের কৃষকদলের আব্দুল সালাম, মোস্তফা।
এছাড়াও সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা জানান, আগামী নির্বাচনে শক্তিশালী ভোটব্যবস্থা গড়ে তুলতে ওয়ার্ড পর্যায়ে প্রতিনিয়ত সংগঠনের কাজে মনোযোগী হয়েছেন তারা।
মতবিনিময় সভা শেষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ এবং ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার কর্মসূচি পরিচালনা করেন অতিথিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ