1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ত্রিশালে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ত্রিশালে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
‘সত্যের সন্ধানে প্রতিদিন’ এ স্লোগান কে সামনে রেখে শনিবার (১৫ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে আলোচনা সভা ও কেককাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন।

দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার জাকিয়া বেগম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ত্রিশাল আসনে ইসলামী আন্দোলন মনোনিত হাত পাখা প্রতিকের প্রার্থী ও উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল উল্লাহ, বাংলাদেশ প্রেসক্লাব ত্রিশাল শাখার সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক সোহেল রানা, ত্রিশাল থানার সেকেন্ড অফিসার পলাশ কুমার রায়, দৈনিক প্রলয় পত্রিকার মফস্বল বিভাগের মোমিন তালুকদার, জাগ্রত টিভি.কম এর শাহ্ সুলতান রঞ্জু।

আরো উপস্থিত ছিলেন, দৈনিক একুশের বাণী পত্রিকার ত্রিশাল সংবাদদাতা ইকবাল হোসেন, দৈনিক সোনালী কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার লূৎফা সরকার নিশু, আসাদুজ্জামান শাহীন, রবিউল ইসলাম হৃদয়, শিরিন ইসলাম, শফিকুল ইসলামসহ ত্রিশালে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ, গঠনমূলক, সত্য ও তথ্য সমৃদ্ধ সংবাদ পরিবেশনের জন্য দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপন দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সঙ্গে পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আলোচনা সভা ও কেককাটার আয়োজন করেন দৈনিক ভোরের চেতনা পত্রিকার ত্রিশাল সংবাদদাতা আজিজুল হক উজ্জল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ