1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পরিপূর্ণ তৃপ্তিতে এক বেলা পেট ভর্তি খাবার খেলো গ্রামবাসী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পরিপূর্ণ তৃপ্তিতে এক বেলা পেট ভর্তি খাবার খেলো গ্রামবাসী

জাকিয়া বেগম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

জাকিয়া বেগমঃ বিশেষ প্রতিনিধি

এমনও অনেক দরিদ্র পরিবার আছে, যে পরিবারের সদস্যদের ভাগ্যে জোটেনা পরিপূর্ণ তৃপ্তি নিয়ে এক বেলা ভালো কিছু খাওয়ার। তাদেরকে ঘিরে প্রতিবছর বেশ কয়েকটি গরু জবাই করে ৫/৬ হাজার লোকের খাবারের আয়োজন করে থাকে নূরুদ্দীন খান ওয়েল ফেয়ার ট্রাস্ট। শনিবার ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের দক্ষিণ ভাটিপাড়া গ্রামে আয়োজিত ওই ভুড়িভোজে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান ইনফিনিটি মেগামল ব্যান্ডের চেয়ারম্যান নাজমুল হক খানের পিতা নূরুদ্দিন খানের নামে প্রতিষ্ঠিত নূরুদ্দীন খান ওয়েল ফেয়ার ট্রাস্ট এর মাধ্যমে বিগত ৮/১০ বছর ধরে নানা সামাজিক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে। তারমধ্যে সপ্তাহে একদিন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা দরিদ্র ও মধ্যবিত্তদের চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ খাবার বিতরন করা হয়। অনেক গরীব রোগিদের চিকিৎসার সমস্ত খরচ বহনসহ ইতিমধ্যে অনেক গৃহহীনকে গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। ব্রিজ, কালভার্ট ও রাস্তা মেরামতসহ সামাজিক বিভিন্ন কর্মকান্ডে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে ওই ট্রাস্টের পক্ষ থেকে। এসব কর্মকান্ডের ধারাবাহিকতায় প্রতিবছর বেশ কয়েকটি গরু জবাই করে দরিদ্রসহ গ্রামের ৫/৬ হাজার লোকের খাবারের আয়োজন করে থাকে ট্রাস্ট এর পক্ষ থেকে। গত ৭ বছর ধরে চলে আসছে এই আয়োজন।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে দক্ষিণ ভাটিপাড়া গ্রামের জাহিরুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে গিয়ে দেখা যায়, বিশাল প্যান্ডেলের নিচে চলছে খাওয়ার ধুম। নারী-শিশু, বৃদ্ধ-আবাল, যুবক সবাই চেয়ারে বসে তৃপ্তি সহকারে খাচ্ছেন। ৫/৬ হাজার লোকের আয়োজন হলেও অতিরিক্ত লোকের চাপে মাঠের পূর্বপাশে বাবুর্চিদের ক্লান্তিময় রান্নার ব্যস্ততা। দুপুর বারোটায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে খানাপিনা।

ষাটোর্ধ্ব আকবর আলী বলেন, বাবা অভাবের সংসার, ভালা খাওন ত কপালে ঝুডে না। তয় এক বছর পরে পরে এই হানে আইয়্যা গরুর গুস্তু সহ ভালা খাওন পাই। যারা খাওয়াইছে আল্লাহ তাদের ভালা করুক।
দরিদ্র ছোট্র শিশু আসমা বলে, মা’র লগে আইছি, খুব স্বাদের খাওন খাইলাম। খুশি খুশি লাগতাছে।

আয়োজনের তত্ত্বাবধায়ক আফজাল খান জানান, ৭ লাখ টাকা মূল্যের ৪টি গরু জবাই করা হয়েছে। ৮ হাজার জনকে খাওয়ানো হয়েছে। সব মিলে ১৫ লাখ টাকার মতো খরচ হয়েছে।

ট্রাস্টের চেয়ারম্যান নূরুদ্দীন খান জানান, অসহায়-দরিদ্র, পাড়া-প্রতিবেশি ও আত্মীয়-স্বজনসহ সবার জন্য বাংলা সনের আশ্বিন মাসে এ আয়োজন করে থাকি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ