
নওগাঁর মান্দা উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা মানবসম্পদ বিভাগের সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রশিদ,
জেলা কর্মপরিষদ সদস্য ও আগামী মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন,
উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন,
সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম,
৩ নং পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রার্থী ইলিয়াস খান,
সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকীব,
উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আব্দুল মালেক,
৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল,
৪ নং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন,
১০ নং নুরুল্যাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার জায়দুর রহমান,
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহবুব আলম মিঠু,
বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন,
অফিস সম্পাদক মাওলানা আয়নাল হক প্রমুখ নেতৃবৃন্দ।
সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা আমির ও ৫ নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ডা. আমিনুল ইসলাম।
সম্মেলনে আগামীর রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক প্রস্তুতি, ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সামাজিক মাধ্যমে গুজব ও অপপ্রচার মোকাবিলায় সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।