1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বগুড়ায় কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সেবায় মনোনয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সেবায় মনোনয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা আজ বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১২ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের সাবেক সিনিয়র হেলথ অ্যান্ড নিউট্রিশন স্পেশালিষ্ট ড. জিয়াউদ্দিন হায়দার। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) আখতারুজ্জামান, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট স্বাস্থ্য সেবা বিভাগের পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রকিউরমেন্ট, আইসিটি ও গবেষণা) উপসচিব মোঃ নাছির উদ্দিন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট স্বাস্থ্য সেবা বিভাগের পরিচালক (মাঠ প্রশাসন) ডা. আসিফ মাহমুদ, পরামর্শক স্থপতি মনজুর কে এইচ উদ্দিন, পুষ্টি পরামর্শক মো: ফেরদৌস।
রাজশাহী ও রংপুর বিভাগের বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, পাবনা, নাটোর ও গাইবান্ধা জেলা থেকে আগত প্রায় ৫৫০ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) এই অবহিতকরণ সভায় অংশ নেন। বিপুল সংখ্যক এই প্রভাইডারেরা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
অনুষ্ঠানে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরির মাধ্যমে সেবার মান বৃদ্ধি, হেলথ প্রভাইডার এবং গ্রামীণ জনগণের প্রশিক্ষণ প্রদান, ঔষধ সরবরাহ বৃদ্ধি সহ কমিউনিটি ক্লিনিকের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা সেবার গুণগত মান নিশ্চিত করে দেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে মানসম্পন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানে জোর দেন।
প্রধান অতিথি ড. জিয়াউদ্দিন হায়দার তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলোর ভূমিকার প্রশংসা করেন এবং সেবার মান ধরে রাখতে কর্মীদের আরও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ