1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাচারের রাগদৈলে রুহানা ফাউন্ডেশন ফর সোসাইটির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাচারের রাগদৈলে রুহানা ফাউন্ডেশন ফর সোসাইটির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

কচুয়া প্রতিনিধি মোঃ আবু ইউসুফ উদয়
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের রাগদৈল ইসলামিয়া আলিম মাদরাসায় রুহানা ফাউন্ডেশন ফর সোসাইটি’র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় এক আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এ ক্যাম্প কার্যক্রম শুরু হয় এবং সারাদিন ব্যাপী সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

ক্যাম্পে এলাকায় আগত প্রায় ৩৫০০ এর অধিক রোগীকে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, “রুহানা ফাউন্ডেশন এলাকার মানুষের জন্য যে অসাধারণ স্বেচ্ছাসেবামূলক চিকিৎসা উদ্যোগ গ্রহণ করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এই ক্যাম্পের মাধ্যমে স্থানীয় মানুষ ঘরে বসেই বিনামূল্যে চিকিৎসা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়েছে, যা নিঃসন্দেহে একটি মানবিক ও কল্যাণমুখী কাজ।” তিনি সংগঠনটির সভাপতি মাওলানা নুরুল হকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা রোস্তম আলী। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১নং সাচার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মনির হোসেন হেলালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহামা ফাউন্ডেশনের উপদেষ্টা ও ইসলামী ব্যাংকের এমডি ডা. সোলায়মান, রুহানা ফাউন্ডেশনের সভাপতি মো. নুরুল হক, ইঞ্জিনিয়ার আমির হোসেন, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ডা. ফেরদৌস রহমান, প্রফেসর আব্দুল মান্নান প্রমুখ।

চিকিৎসাসেবার নেতৃত্ব দেন কচুয়ার মঙ্গলমুড়ার কৃতি সন্তান ডা. ফেরদৌস আহমেদ। তার নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আগত অভিজ্ঞ ডাক্তার—ডা. জিন্নান উদ্দিন নুর, ডা. সাইফুল ইসলাম, ডা. আরিফুল ইসলাম, ডা. আদিবা, ডা. মাশরুবা, ডা. জোবায়ের হোসেন, ডা. তনুশ্রী, ডা. সাইদুর রহমান ও ডা. কামাল হোসেন—রোগীদের চিকিৎসা প্রদান করেন।

এছাড়া রুহানা ফাউন্ডেশনের এ সামাজিক উদ্যোগকে সফল করতে সহযোগিতায় এগিয়ে আসে সাচার রেনেসাঁ মেডিকেল সেন্টার।

এলাকাবাসী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করায় রুহানা ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ