1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ফরিদপুরের ভাঙ্গা মহাসড়কের পাশে মিলল লাগেজ ভর্তি পেট্রোল বোমা  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরের ভাঙ্গা মহাসড়কের পাশে মিলল লাগেজ ভর্তি পেট্রোল বোমা 

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত

 

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা – খুলনা মহাসড়কের পাশে পেট্রোল বোমা ভরা একটি লাগেজ পাওয়া গিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় মহাসড়কের পাশ থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। পুলিশের ধারণা, আওয়ামী লীগের অনলাইনে ঢাকা কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা করতে এসব পেট্রোল বোমা লাগেজে ভরে মহাসড়কের পাশে নিয়ে এসেছিল দুর্বৃত্তরা।

 

ভাংগা থানা পুলিশ সূত্রে জানা গেছে। আজ দুপুরে মনসুরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে অভিযানের নামে পুলিশ পরে দুর্বৃত্তরা লাগেজটি মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। লাগেজের ভেতর থেকে ৩২ বোতল পেট্রোলের দৃশ্য বিস্ফোরক উদ্ধার করা হয়।

ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, সড়কের পাশে ফেলে যাওয়া লাগেজে ৩২ বোতল পেট্রল বোমা পাই। এবং ঘটনাস্থলে এবার কাহারা এগুলো রেখে চলে গেছে তা এখনো জানা যায়নি তবে তদন্ত চলছে।

এর আগে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। গতকাল বুধবারের ওই অভিধানে ককটেল ও পেট্রোল বোমা সহ বিস্ফোরক বানানোর উপকরণ সহ তিনজনকে আটক করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ