1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সখিপুরে ইভটিজিং-অসামাজিক কার্যকলাপের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাদাত কে বহিষ্কার  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সখিপুরে ইভটিজিং-অসামাজিক কার্যকলাপের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাদাত কে বহিষ্কার 

মোর্শেদ খান টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

 

টাঙ্গাইলের সখিপুরে ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকা এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাহাদাত হোসেন নামের এক স্বেচ্ছাসেবক দল নেতাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানভীর আহমেদ শহীদ ও সদস্যসচিব জাহাঙ্গীর বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

অব্যাহতিপ্রাপ্ত শাহাদাত বহুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং কালিদাস বল্লাচালা গ্রামের দুলু মিয়ার ছেলে।

 

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সখিপুর উপজেলা শাখার জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ইভটিজিংসহ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকা ও দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে আপনাকে বহুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদসহ দলীয় সব প্রকার পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হলো। এই আদেশ এখন থেকেই কার্যকর হবে।

 

এ বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম ছবুর রেজা বলেন দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে বিএনপি তাকে কোনোভাবেই ক্ষমা করবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ