1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে দেবর কর্তৃক ভাবীকে জবাই করে হত্যার চেষ্টা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে দেবর কর্তৃক ভাবীকে জবাই করে হত্যার চেষ্টা

 লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

 

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রামগঞ্জ  পৌরসভার টামটা গ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধের ধরেমোঃ মাসুদ আলম (৩৫) নামের দেবর কর্তৃক আইরীন সুলতানা (৩৪) নামের আপন ভাবীকে জবাই করে হত্যার চেষ্টা চালানো হয়েছে। সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে টামটা গ্রামের রৌশন আলী পাটোয়ারী বাড়িতে এঘটনা ঘটে। মুমুর্ষ অবস্থায় আইরীনকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার  প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে। বিক্ষুব্ধ এলাকাবাসী মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

 

স্থানীয় লোকজন জানান, আজ বৃহসপতিবার দুপুরে বসতঘরে একা পেয়ে ধারালো অস্ত্র নিয়ে দেবর মাসুদ ভাবী আইরীনের উপর ঝাপিয়ে পড়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় তার শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম হয়। পায়ের কয়েকটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মাসুদ ভাবী আইরিনকে জবাই করার চেষ্টা চালালে তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে মাসুদ পালিয়ে যায়। পরে আনুমানিক বেলা দুইটায় বিক্ষুব্ধ এলাকাবাসী রামগঞ্জ শহরের বাইপাস সড়ক থেকে মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করে।

 

স্থানীয় সূত্র জানায়, সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে আইরীনের স্বামী প্রবাসী মোঃ ফারুক হোসেনের সাথে ছোটভাই মাসুদ আলমের বিরোধ চলে আসছিলো। এ নিয়েই এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা সাংবাদিকদের জানান।

 

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারী  জানান,হত্যা চেষ্টাকারী অভিযুক্ত মাসুদকে পুলিশ আটক করেছে তাকে আদালতে   সোপর্দ করা হয়েছে।

 

 

 

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর।

 

মোবাইলঃ০১৬৩০৮২১৩৪২

 

তাং-১৩-১১-২৫ ইং।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ